✕
Album :
Ben (2016)
Paroles originales
Traduction
Bağdat
বাগদাদ
ভালোবাসতে গিয়ে তোমায়- করবোনা কোনও কাজ
বেজে উঠুক টেলিফোন বারবার, তবুও তাকাবো না আজ
প্রয়োজন নেই কোনও কাগজ আর কোনও খবর, নিষিদ্ধ মন খারাপের দল
হিসেব করে দেখেছি তোমার আমার যত অপূর্ণ ভালোবাসার চুম্বন
দিন গুণে কেটে গেছে তিন মাস এক দিন
হতে যদিওবা না-ই পারি পৃথিবীর সবচেয়ে বড়ো প্রেমী
মাথা রেখে তব বুকে শত শত বছর কাটাতে পারি
জানি না আসলে কে লায়লা মজনু শিরি আর ফরহাদ
তবে তোমার আঁখিতেই লুকিয়ে- আমার বাগদাদ
Vous pouvez remercier l’auteur·e en appuyant sur ce bouton
Tanvirsoumis le 21 aoû 2023 - 01:40
Connectez-vous ou inscrivez-vous pour ajouter un commentaire.











